সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

জুন, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সাহাবাদের প্রশ্ন

সাহাবাদের প্রশ্ন সাহাবাদের প্রশ্ন সাহাবাদের ২৫ টি প্রশ্ন এবং রাসূলুল্লাহ (সাঃ) এর উত্তর। ১। প্রশ্নঃ আমি ধনী হতে চাই! উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, অল্পতুষ্টি অবলম্বন কর; ধনী হয়ে যাবে। ২। প্রশ্নঃ আমি সবচেয়ে বড় আলেম (ইসলামী জ্ঞানের অধিকারী) হতে চাই! উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, তাক্বওয়া (আল্লাহ্ ভীরুতা) অবলম্বন কর, আলেম হয়ে যাবে। ৩। প্রশ্নঃ সম্মানী হতে চাই! উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, সৃষ্টির কাছে চাওয়া বন্ধ কর; সম্মানী হয়ে যাবে। ৪। প্রশ্নঃ ভাল মানুষ হতে চাই! উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, মানুষের উপকার কর। ৫। প্রশ্নঃ ন্যায়পরায়ণ হতে চাই! উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, যা নিজের জন্য পছন্দ কর; তা অন্যের জন্যেও পছন্দ কর। ৬। প্রশ্নঃ শক্তিশালী হতে চাই! উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, আল্লাহর উপর ভরসা কর। ৭। প্রশ্নঃ আল্লাহর দরবারে বিশেষ মর্যাদার অধিকরী হতে চাই! উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, বেশী বেশী আল্লাহকে স্মরণ (জিকির) কর। ৮। প্রশ্নঃ রিযিকের প্রশস্ততা চাই! উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, সর্বদা অযু অবস্থায় থাক...

খালিদ বিন ওয়ালিদ রাযিঃ

খালিদ কে? ওয়ালিদের ছেলে৷ ওয়ালিদ কে? মুগীরার পুত্র৷ওয়ালিদ বিন মুগিরা কে ? তার সম্পর্কে কোরানে বলা হয়েছে, ৷খালিদের পিতা ওয়ালিদ বিন মুগীরা সম্পর্কে আয়াত রয়েছে। اِنَّهٗ فَكَّرَ وَ قَدَّرَ(18)فَقُتِلَ كَیْفَ قَدَّرَ(19)ثُمَّ قُتِلَ كَیْفَ قَدَّرَ(20)ثُمَّ نَظَرَ(21)ثُمَّ عَبَسَ وَ بَسَرَ(22)ثُمَّ اَدْبَرَ وَ اسْتَكْبَرَ(23)فَقَالَ اِنْ هٰذَاۤ اِلَّا سِحْرٌ یُّؤْثَرُ(24)اِنْ هٰذَاۤ اِلَّا قَوْلُ الْبَشَرِﭤ(25)سَاُصْلِیْهِ سَقَرَ(26) এই খালিদও পাথরের পূজারি ছিলো। পাথরের সামনে মাথা নত করতো । কিন্তু যখন নবুওয়তের জ্যোতি অন্তরে অবতীর্ণ হলো। কালিমার (তাওহিদের )আলো বুকে প্রবেশ করলো৷এই পাথর পূজারির অন্তর যখন ইমানের নূর এলো তখন তিনি হয়ে গেল সাইফুল্লাহ। মুতা যুদ্ধ চলছিলো। মুতা মদীনা থেকে প্রায় সাতশ মাইল দূরে জর্ডানে একটি জায়গার নাম ৷সেখানে রোমিও সৈন্য একলাখ আর মুসলিম বাহিনি তিন হাজার । তিন হাজারের বাহিনী এক লাখের সাথে সংঘর্ষে লিপ্ত। আল্লাহর নবী সৈন্য পাঠিয়েছেন এবং তিনি বলেছেন যে যায়িদ বিন হারিসা তোমাদের সেনাপতি। যদি যায়েদ বিন হারিসা শহীদ হন, তবে জাফর, আমার চাচার ছেলে...